আপনার মোবইল কি গরম হয়ে যাচ্ছে? নিয়ে নিন সমাধান!
।।মোবাইল গরম হওয়া নিয়ে সমস্যা?? এখনি সমাধান নিয়ে নিন।।
কিছুদিন আগেও শুধু মোবাইল দিয়ে ফোনই করা যেত কিন্তু দিনের পরিবর্তনে এখন মোবাইল দিয়ে শুধু ফোন নয় বরং শ্বারা বিশ্বের খবন রাখা যাচ্ছে।তাই এখন বাজারে হাজার হাজার স্মার্ট ফোন উড়েবেরাচ্ছে পানির দামে, হুমম আর তাই বর্তমানে সবার হাতেই এন্ড্রয়েড মোবইল ।কিন্তু ফোন গুলোতে যেমন দিন দিন অনেক নতুন নতুন ফিচার এড হচ্ছে তেমনি সেই সঙ্গে অতিরিক্ত ফিচারের ফলে ফোন গুলি অনেক সময় গরম হয়ে যায়। মোবাইলে তাপমাত্রা বড়তে বাড়তে যখন অস্বাভাবিক হয়ে যায় তখন এটকে Overheating বলে।
Overheating এর কারনে আমাদের মোবাইলে কি কি ক্ষতি হতে পারে বা কি প্রভাব ফেলতে পারেঃ
স্বাধারনত মোবাইল কোন কারন ছা্ড়া্ গরম হয়না।যদি দেখেন যে আপনার মোবাইলটি গরম হয়ে গেছে তাহলেই বুঝবেন যে এর পিছনে আপনার বড় অবদান রয়েছে। এই বড় অবদানের কারনে আপনি আপনার মোবাইলটি হারাতেও পারেন নিমিষেই। তাই আমাদের সকলের সাবধান হতে হবে।
আমার এমন এক বন্ধু ছিল যে, ও একটা মোবাইল কিনেছিল 22900 টাকা দিয়ে তারপর স্বারাদিন মোবাইলটা চালাতো এক সময় দেখা গেছে মোবাইলটি গরম হয়ে যাচ্ছে কিন্তু ও কোন পাত্তাই দেয়নি সেই অবস্থায়ও চালিয়ে গেছে। কিন্তু এমন এক সময় এসেছে হঠাৎ Overheating ফলে মোবাইলটি গরম হয়ে মাদারবোর্ড পুরে যায়। যার ফলে হারাতে হয়েছে সাধের 22900 টাকার মোবাইলটি।শুধু যে মাাদরবোর্ড পুরে যাবে তাই নয় বরং এই Overheating কারনে মোবাইলের ব্যাটারী ব্রাস্ট হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
আমার মনে হয়না যে Overheating সম্পর্কে কারো কিছু বুঝতে বাকি আছে। এখন কথা হচ্ছে এর থেকে বাচার উপায় কি?? আমি নিম্নে কিছু টিপ্স দিলাম যা মেনে চলেল হয়তো আপনি এই Overheating সমস্যা থেকে বাচতে পারবেন। তাহলে চলুন দেখেনেই সেই টিপ্স গুলি-
১।মোবাইলের এপ্স ব্যাবহারঃ আপনার মোবাইলে যত এপ্স ব্যাবহার করবেন আপনার মোবাইল তত গরম হতে থাকবে। এখন আপনি মনে করতে পারেন যে আপনি তো এপ্স গুলি চালচ্ছেন না, তাহলে মোবাইল গরম হবে ক্যান? কিন্তু না, আপনার চোখের আড়ালেও এপ্সগুলি চলতেছে এবং র্যামকে টানছে। শুধু যে র্যামই টানছে তাই নয় রবং আপনার মোবাইলের প্রসেসরটিও টানছে ।মনে রাখবেন আপনার মোবাইলের Ram এবং processor যত বেশী সক্রিয় থাকবে তারা ততই তাপ উৎপন্ন করতে থাকবে।যার ফলে আপনার মোবাইলটি দিনে দিনে গরম হতে থাকবে। তাই আপনি প্রতি সপ্তাহে একবার আপনার এপ্স গুলি চেক করুন যে কোন এপ্সগুলি আপনি ব্যাবহার করছেন আর কোনগুলি করছেননা। এবং যে এপ্সুগুলি আপনার বেশি প্রয়োযন হচ্ছে না সেগুলি অতি দ্রুত Uninstall করে দিন।
২।Cache & Junk ফাইলঃ Cache & Junk ফাইল গুলিকে আপনার মোবাইল থেকে মুছে ফেলুন। Cache হল জরুরীকালীন ডাটা যা Ram Access কমানোর জন্য CPU দ্বারা ব্যাবহার করা হয। এগুলি জমিয়ে রাখলে CPU কে আরো কঠর ভাবে কাজ করতে হয়। এর ফলে ফোন শুধু গরম হযে যায়। এই ফাইল গুলিকে ডিলিট করার জন্য আপনারা Clean Master এপ্স টি ব্যাবহার করতে পারেন।
৩। এপ্স ব্যাবহার করুনঃ আপনার মোবাইল কে যদি আপনি গরম হওয়া থেকে বাচাতে চান তাহলে Ram Booster Application গুলি ব্যাবহার করতে পারেন। যার ফলে আপনার ব্যাকগ্রাউন্ডে চলা এপ্স গুলিকে বন্ধ করেদিবে এবং মোবাইলকে গরম হওয়া থেকেও রক্ষা করবে। তাই এই এপ্স আপনি ডাউনলোড করে ব্যাবহার করতে পারেন।
৪।নেটওয়ার্ক লক্ষ করুনঃ 3G ও 4G পরিষেবা ব্যাবহার করার সময় যদি ফোন ঠিক মত নেটওয়ার্ক না পায় তাহলে ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তাই আপনি যখন ইন্টারনেট ব্যাবহার করবেন তখন আপানার নেটওয়ার্কের অবস্থার দিকে বিশেষ ভাবে লক্ষ রাখুন। এবং এ কথা একদমই ভুলবেননা যে আপনার ভুলের কারনে আপনার মোবাইলটি ব্লাস্ট হয়ে আপনার জীবন নিয়ে টানাটানি লেগে যেতে পারে।
৫। স্টাইলাইজ হতে বাচানঃ আপনি আপনার মোবাইলের স্টাইলের জন্য যদি কোন সফ্টওয়ার ব্যাবহার করে থাকেন তাহলে তার থেকে বিরত থাকুন।কারন আপনার মোবাইলের Ram Processor উপর ভিত্তি করে যতটুকু স্টাইল দেওয়া যায় তার সবটুকুই মোবাইল কম্পানি দিয়েছে। এর থেকেও যদি বাড়ানো যেতো তাহলে তাও বাড়িয়ে দিতো। সুতুরাং এই বিষয়টি আপনার বোঝা দরকার যে তাহলে আপনি ক্যান অতিরিক্ত সফ্টওয়ার ব্যাবহার করে আপনি আপনার মোবাইলটারে কনে আরো বেশি সুন্দর্য করতে চাচ্ছেন? এর ফলে কিছু আবার ঘটবেনাতো? তাই এই ধরনের এপ্স ব্যাবহার করা থেকে বিরত থাকুন।
উপরের কথা গুলি যদি আপনি মেনে চলেন তাহলে আশা করা যায় যে আপনার মোবাইল Overheating সমস্যা থেকে বিরত রাখতে পারবেন অত্যথায় কোন অঘটন ঘটতে পারে। তাই আসুন আমরা উপরের কাজগুলি যথাযথ পালন করার চেষ্টা করি।
আপনার এন্ড্রয়েড ফোনকে সঠিক ভাবে সচল রাখতে এখানে ক্লিক করে আরো কিছু পোস্ট দেখেনিতে পারেন।
কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।



No comments