বের হয়েছে আসল স্যামসং মোবাইল চেনার উপায়
আপনি চিনেন কি আসল স্যামসং মোবাইল?
আমরা যানি যে, বর্তমানে বিশ্বের মোবাইল বাজারের অনেকটাই স্যামসং দখল করে নিয়েছে। ঘরে ঘরে আজ স্যামসং মোবাইল । এই ব্রান্ডের মোবাইল যেমন দেখতে স্মার্ট তেমন পারফর্মেন্স। তাই আজ প্রায় প্রত্যেক মানুষের চাহিদার প্রথম বা দ্বিতিয় স্থানে স্যামসংয়ের অবস্থান।
এই মোবাইল সাধারনত দেখতে অন্যান্য মোবাইলের তুলনায় অনেক বেশি স্মার্ট । তবে র্যাম,প্রসেসর,ব্যাটারি,ক্যামেরার দিক দিয়েও কিন্তু পিছিয়ে নাই । আর তাই ই দিন দিন এর চাহিদা বেড়েই চলছে। কখনো বাজারের প্রথম স্থানের মোবাইল স্যামসং আবার কখনো বাজারের দ্বিত্বীয় স্থানে।
এই মোবাইলের চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে জালিয়াতিও । স্যামসংয়ের নামে ছড়িয়ে দিচ্ছে চায়না থেকে আমদানিরত কিছু মোবাইল , যা দেখতে হুবহু স্যামসংয়ের মতই । এবং মোবাইলের গায়ে স্যামসংয়ের স্টীকার ও লাগানো । হয়তো আপনি দেখে বুঝবেনই না।
এত বড় জালিয়াতি দেখে স্যামসং বের করছে আসল স্যামসং চেনার কিছু উপায়। যা দেখে বা যে টিপ্স ফলো করে আপনি আর প্রতারিত হবেন না। চিনে ফেলতেপারবেন আসল স্যামসং এবং ধরে ফেলতে পারবেন চোর কে। তাই সবাই এই টিপ্স গুলি ফলো করে কপি মোবাইল কেনা থেকে বিরত থাকুন।
চলুন তাহলে শুরু করা যাক -
টিপ্স ১ -
টিপ্স ১ -
- অরিজিনাল স্যামসং মোবাইলের ডিসপ্লের চার পাশদিয়ে একটি কালো বর্ডার থাকে।
- আসল স্যামসং ফোনের হোম বাটনটি ডিপ্লের নিচে খুব কাছাকাছি থাকে, আর নকল ফোনে ইক্টু বেশি নিচে থাকে। লক্ষ করলে হয়তো বুঝতে পারবেন।
- নকল স্যামসং মোবাইলগুলির ক্ষেত্রে স্যামসংয়ের লোগোতে নখ বা আন্য কিছু দিয়ে আলহা আচড় দিলে তা উঠে যাবে, কিন্তু অরিজিনাল স্যামসং মোবাইলের ক্ষেত্রে এমন নয়।
- নকল স্যামসং মোবাইলে কিনার সময় আপনাকে একটি । ফ্লিপ কভার গিফ্ট করা হবে। যা আসল স্যামসং মোবইলে দেওয়া হয় না ।
টিপ্স ২ : -
- উপরের টিপ্স গুলি প্রয়োগের মাদ্ধমে যদি আপনি বুঝতে না পারেন যে, সেটি আসল নাকি নকল , তাহলে মোবাইলটির LCD টেস্ট করতে পারেন।
- যদি LCD টেস্ট করতে চান তাহলে , মোবাইলটির ডায়ালপ্যাডে গিয়ে টাইপ করুন *#0*# ফোনটি যদি আসল হয় তাহলে সাথে সাথেই মোবাইলটিতে LCD পর্দা ভেসে উঠবে। আর যদি নকল হয় তাহলে কখনেই আসবে না।
- আসল ফোনে *#1234# ডায়াল করলে ভার্সন , এপি,সিপি এবং সিরিয়াল নাম্বার দেখা যাবে। *#0*# ডায়াল করলে জেনারেল টেস্ট মুড এবং *#0228# ডায়াল করতে ব্যাটারি স্টাটাস দেখা যাবে। অথচ নকল ফোনে এই কোডগুলি চাপলে কখনো এই কোডে কাজ করবে না।
টিপ্স ৩ : -
- অরিজিনাল নাকি নকল সেটি চেক করতে মোবাইটি হাতে নিয়ে ডায়ালপ্যাডে টাইপ করুন *#0*#
- ডায়াল করার পর আপনার সামনে কিছু বাটন শো করবে এবং সেখান থেকে sensor লেখা বাটনে ক্লিক করুন।
- এখন উপরে ডান পাশে image test লেখায় টাচ করুন।
- যদি কুকুরের ছবি আসে তাহলে এটা অরিজিনাল ।
- আর যদি জেব্রা, ফুল বা অন্য কিছুর ছবি আসে তাহলে বুঝবেন এটা সম্পুর্ণ নকল ।
তাহলে আর দেরি কেন? অাজ থেকেই স্যামসং মোবাইল চেক করুন। এবং যেনে নিন মোবাইলটি কি আসলেই আসল নাকি নকল । কেউ যেন প্রতারিত না হয় আর সে জন্যই আজকে অামার এত কষ্ট করে লেখা।
কেমন লাগলে কমেন্টে যানাতে ভুলবেন না। এবং যদি সম্ভব হয় তাহলে পোস্টটি শেয়ার করুন। ধন্যবাদ।
এরকম আরো পোস্ট পেতে এখানে ক্লিক করুন।


No comments